Showing posts with label গীতিকবিতা. Show all posts
Showing posts with label গীতিকবিতা. Show all posts

Sunday, 30 April 2017

আমি একেলা ভোরের বেলা || গীতিকবিতা


আমি-একেলা-ভোরের-বেলা || গীতিকবিতা 

শাহীনুর ইসলাম

আমি একেলা ভোরের বেলা
কুড়াই ঝরা ফুল, গাঁথি যে মালা।
তুমি ঘুমায়ে চলেছো বেয়ে
কোন সুদূরের স্বপন-ভেলা।।
বাতাসে ভেসে সুরভি আসে
বনের বুকে প্রাণ যে হাসে
পেয়ে দোলা
আপন-ভোলা
আপন-ভোলা।।
আমি একেলা ভোরের বেলা
কুড়াই ঝরা ফুল, গাঁথি যে মালা।
নাচলো পাতা ডালে ডালে
জাগো এবার তাদের তালে।
বহুদিনের মৌন কলি
ফুটলো শেষে, উঠলো বলি
চলুক খেলা
বেলা-অবেলা
বেলা-অবেলা।।
আমি একেলা ভোরের বেলা
কুড়াই ঝরা ফুল, গাঁথি যে মালা।।


Pages