Wednesday, 26 April 2017

বাইকু বা কবিতার ছোটগল্প-১

বাইকু

বা

কবিতার ছোটগল্প


-শাহীনুর ইসলাম


মোচড়ানো জীবন
দুমড়ানো হৃদয়
নিদারুণ দৃশ্য।
কিছু ময়লা
একটি কাক
জায়গা সাফ।
নষ্ট ভ্রুণ
কষ্ট জমা
নেই ক্ষমা।
একটি গাছ
পাতায় কীট
মলিন মুখ।
ঘাসের স্তুপ
রাখাল ছেলে
খুশী অনেক।
জোছনা রাত
তোমার হাত
আমার হাতে।
নেশার জীবন
ঘোর যে কাটলো
অসীম আঁধার।
দুইটি পেয়ালা
ঝুলন্ত থাকে
ঈশারায় ডাকে
একটি শব্দ
একটি সুর
মাথায় যে ঘোরে।
১০
কম্পিউটারে
সবকিছু আছে
শুধু তুমি নেই।
১১
বাতাসে ভেসে
জীবন হাসে
ফাগুন মাসে।
১২
মোবাইল ফোন
কথোপকথন
মধুর লগন।

১৩
আঁধার রাত
মধু যে ঝরে
জোছনা বেশে।

১৪
মোবাইল ফোন
ঈশারার কল
বিরক্তিকর।
১৫
একলা রাত
হঠাৎ ঝড়
উল্টো চলা।
১৬
নষ্ট দেহ
নীরব প্রাণ
সুখবিহীন।
১৭
নষ্ট মন
কষ্ট ভারি
হরহামেশা।

১৮
বাসার মালিক
টাকা যে মাসিক
পানি তো ছাড়ে না।
১৯
সিগারেটে টান
নষ্ট সুখের ঘ্রাণ
আকুল করে প্রাণ।
২০
এক টুকরো স্মৃতি
নির্ঘুম বিষাদে

দুঃসহ সময়।

No comments:

Post a Comment

Pages